Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— কটিয়াদী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল মিয়া, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন শাকিল, মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আল-আমিন এবং পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জামাল মিয়া (৪০) পৌরসভার কামারকোনা এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে। রুহুল আমিন শাকিল (৪৭) বোয়ালিয়া এলাকার নুরুল আমিনের ছেলে। আল-আমিন (৪৮) মসূয়া ইউনিয়নের মসূয়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে এবং মো. মোশাররফ হোসেন কটিয়াদী পূর্বপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।