যশোর প্রতিনিধি
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় ২১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের সাতটি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিযোগিতায় প্রতি বিভাগ থেকে তিনজন করে মোট ২১ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
বিভাগভিত্তিক ফলাফলে প্রাণিবিদ্যা বিভাগে ফারহানা সুরভী প্রথম, ফারিয়া সুলতানা দ্বিতীয় ও মৃত্যুঞ্জয় সুর তৃতীয় স্থান অর্জন করেন। উদ্ভিদবিদ্যা বিভাগে আশিকুর রহমান প্রথম, বিনু খাতুন দ্বিতীয় ও শিমুল হোসেন তৃতীয় হন। পদার্থবিজ্ঞান বিভাগে সাদমান সাকিব প্রথম, সুপ্রিয়া মন্ডল দ্বিতীয় ও আল মামুন তৃতীয় স্থান পান।
গণিত বিভাগে শুয়াইব আহমেদ মেহেদী প্রথম, শাওন রমিও দ্বিতীয় ও এস এম মাহবুব হাসান তৃতীয় হন। ভূগোল ও পরিবেশ বিভাগে সাদিয়া খাতুন প্রথম, মৃদুল পাল দ্বিতীয় ও সুজন হোসেন তৃতীয় স্থান অর্জন করেন। উচ্চ মাধ্যমিক শাখায় মিশাল খান সজল প্রথম, মোহনা মুসতারিন দ্বিতীয় ও পূর্ণেন্দু অধিকারী প্রিয়ম তৃতীয় হন। রসায়ন বিভাগে রুপা প্রথম, উর্মি খাতুন দ্বিতীয় ও ওসমান গণি তৃতীয় স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম শফিকুল ইসলাম। তিনি বলেন, “এ ধরনের বিজ্ঞান প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ভবিষ্যতে বিজ্ঞানমনস্ক জাতি গঠনে সহায়ক হবে।”
বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক অধ্যাপক ড. শেখ খসরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম রফিকুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. হারুন অর রশিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক শাহাদাৎ হোসেন। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন আইসিটি বিভাগের প্রভাষক মেসকাত সালিম খান, শিক্ষার্থী মেহবুব হাসান ও উর্মি খাতুন।

