মনিরামপুর (যশোর) প্রতিনিধি
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অপতৎপরতার প্রতিবাদে যশোরের মনিরামপুরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর দেড়টার দিকে পৌর শহরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণমাথায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাঈদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, কাজী ইমরান, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়ফুল ইসলাম, রাসেল হোসাইন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

