Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফুলগাজীতে টিন কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

ফেনী প্রতিনিধি
জুন ২৭, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলায় ঘরের টিন কেটে ভেতরে ঢুকে কাজল আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে হাত-পা ও মুখ বেঁধে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাজল আক্তার কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী। ঘটনার সময় তিনি তার ছোট সন্তানকে নিয়ে বাসায় একা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের ছাদের টিন কেটে ভেতরে প্রবেশ করে। পরে কাজল আক্তারের হাত-পা ও মুখ বেঁধে তাকে হত্যা করে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মিজানুর রহমান বলেন, “ঘটনাটি চুরির উদ্দেশ্যে সংঘটিত হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।