Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলার একমাত্র আসামি গ্রেফতার

ফেনী প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী কুলসুমা আক্তার কাজল হত্যা মামলার একমাত্র আসামি আরিফকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৯ জুন) র‌্যাব-৭ ফেনী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আরিফ ফুলগাজী উপজেলার ধর্মপুর এলাকার রসুল আহমদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঋণের টাকা পরিশোধের উদ্দেশ্যে দুঃসম্পর্কের কুয়েতপ্রবাসী আত্মীয়ের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন।

র‌্যাবের দাবি, ডাকাতির সময় কুলসুমা আক্তার কাজল বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করেন। এ সময় গৃহবধূর গোঙানির শব্দ শুনে ফজরের নামাজে যাওয়ার পথে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসতে শুরু করলে তিনি ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

সংবাদ সম্মেলনে র‌্যাব আরও জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার একমাত্র আসামি আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৬ জুন দিবাগত রাতে ফুলগাজী উপজেলার ধর্মপুর এলাকায় টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে কুলসুমা আক্তার কাজলকে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।