Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট, ফেনীতে যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জনি ওই গ্রামের মো. মোস্তফার ছেলে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোসলেহ উদ্দিন জনি দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করে আসছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।