Nabadhara
ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্টারলিংক সুবিধাসহ ১২ দফা দাবিতে কুবি উপাচার্যের কাছে ছাত্রশক্তির স্মারকলিপি

কুবি প্রতিনিধি
জুলাই ১, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের জীবনযাত্রার উন্নয়ন, ক্যাম্পাসের বিভিন্ন সংকট নিরসন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার দাবিতে ১২ দফা স্মারকলিপি দিয়েছে জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে সংগঠনটির নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিতভাবে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন আয়োজন, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ক্যাম্পাসে খাবারের মান উন্নয়ন ও মূল্য নিয়ন্ত্রণ, পরিবহন খাতে চালক সংকট নিরসন, ক্যাম্পাসসংলগ্ন মেস ভাড়া নিয়ন্ত্রণ, ছাত্রকল্যাণ তহবিল সক্রিয় করা, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, জিমনেশিয়ামের উন্নয়ন, আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, আবাসিক হলে সিট বণ্টনের নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ক্যাম্পাসসংলগ্ন বিনোদনকেন্দ্রগুলোর শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং ওয়াইম্যাক্স বা স্টারলিংক সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা।

জাতীয় ছাত্রশক্তির অন্যতম সংগঠক নাঈম ভূইয়া বলেন, “জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে সবসময় তাদের পক্ষে কথা বলবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। আমরা আশা করি, মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।”

স্মারকলিপির মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।