Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে ৩ হাজার ৪৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

প্রণোদনার আওতায় ১ হাজার ৮০০ কৃষককে রোপা আমন ধানের বীজ ও সার, ৫০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার, ২২০ জনকে হাইব্রিড মরিচের বীজ ও সার, ১ হাজার ৪০০ কৃষককে সাত ধরনের শাকসবজির বীজ এবং চারজন কৃষককে স্প্রে মেশিন দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন কাজিপুর থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসানসহ অন্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।