Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবির বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণ, আহত ১, আতঙ্কে অজ্ঞান ছাত্রী

কুবি প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির ৩ নম্বর বাসের একটি চাকা চলন্ত অবস্থায় বিস্ফোরিত হলে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় বিকট শব্দে আতঙ্কিত হয়ে এক নারী শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার পর দুজনই সুস্থ হয়ে ওঠেন।

সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার ফ্লাইওভার এলাকায় কান্দিরপাড়গামী বাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ বাসটির একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হলে বাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শব্দে এক নারী শিক্ষার্থী অজ্ঞান হয়ে যান। এছাড়া বিস্ফোরিত চাকার তাপের আঘাতে পাশের সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পায়ে আঘাত লাগে।

ঘটনার পর বাসটি নিরাপদ স্থানে থামানো হলে সহপাঠী ও উপস্থিত ব্যক্তিদের সহযোগিতায় আহত ও অজ্ঞান শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে তারা দুজনই সুস্থ হয়ে ওঠেন।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্ময় সরকার বলেন, “আমি বাসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে বাসের চাকা বিস্ফোরিত হয়। এতে এক নারী শিক্ষার্থী অজ্ঞান হয়ে যান এবং একজন শিক্ষার্থী পায়ে আঘাত পান। এ ধরনের ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বিআরটিসির বাসগুলোর ফিটনেস নিশ্চিত করার বিষয়ে আরও সচেতন ও কার্যকর পদক্ষেপ নেওয়া।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোসারফ হোসেন ভূঁইয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে বাসটির চাকা বিস্ফোরিত হয়েছে। এছাড়া পদুয়ার বাজার ফ্লাইওভারের নির্মাণকাজ চলমান থাকায় সড়কে ছড়িয়ে থাকা নির্মাণসামগ্রীর ক্ষুদ্রাংশও এ ঘটনার কারণ হতে পারে। বিকট শব্দে এক ছাত্রী অচেতন হয়ে পড়েছিলেন। তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার পর তিনি এখন সুস্থ আছেন। পাশাপাশি এক শিক্ষার্থীর পায়ে বিস্ফোরিত চাকার গরম বাতাসের আঘাত লেগেছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।