Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ

কুবি প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচটি অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সিন্ডিকেটের ১০৯তম ও ১১০তম সভার সিদ্ধান্ত, ডিন নিয়োগ–সংক্রান্ত গঠিত কমিটির প্রতিবেদন এবং আইন উপদেষ্টার পরামর্শের আলোকে উপাচার্য পাঁচজন শিক্ষককে নিজ নিজ অনুষদের ডিন হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন— বিজ্ঞান অনুষদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, কলা ও মানবিক অনুষদে বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, সামাজিক বিজ্ঞান অনুষদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, প্রকৌশল অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, “উপাচার্যের নির্দেশে পাঁচটি অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। ডিন নিয়োগে বিভাগভিত্তিক রোটেশনকে প্রাধান্য দেওয়া হয়েছে। অতীতে বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদে ডিন নিয়োগে যে ব্যত্যয় ঘটেছিল, তা সমন্বয়ের লক্ষ্যে ওই বিভাগগুলো থেকেও ডিন নিয়োগ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিভাগ রোটেশন নীতিকে গুরুত্ব দিয়েই ডিন নিয়োগ দেওয়া হবে।”

অফিস আদেশ অনুযায়ী, ৬ জুলাই ২০২৬ থেকে নবনিযুক্ত ডিনরা আগামী দুই বছরের জন্য নিজ নিজ অনুষদের দায়িত্ব পালন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।