Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নতুন চেয়ারম্যান আতিকুর রহমান

জাবিপ্রবি প্রতিনিধি
জুলাই ৯, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান। আগামী তিন বছরের জন্য তাঁকে এ দায়িত্ব প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। আদেশ অনুযায়ী, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধির ৪ ধারার উপধারা (২) ও (২)(ক) অনুযায়ী তাঁকে বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর যোগদানের তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী নির্ধারিত ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

একই আদেশে বিদায়ী চেয়ারম্যান মো. এনামুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনে যেকোনো সময় এ আদেশ বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, শিক্ষা ছুটিতে যাওয়ায় মেয়াদ পূর্ণ হওয়ার আগেই মো. এনামুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন আতিকুর রহমান।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় আতিকুর রহমান বলেন, বিভাগের একাডেমিক মানোন্নয়ন, টিমওয়ার্ক, শৃঙ্খলা, স্বচ্ছতা, সহশিক্ষা কার্যক্রম এবং উদ্ভাবনকে উৎসাহিত করাই তাঁর প্রধান অগ্রাধিকার। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তোলা, গবেষণার মান বৃদ্ধি এবং কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সহযোগিতামূলক নেতৃত্ব, জবাবদিহিতা ও নিরন্তর উন্নয়নের মাধ্যমে বিভাগের লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করেন।

শিক্ষকতার পাশাপাশি প্রশাসনিক ও সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় আতিকুর রহমান বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের হাউস টিউটর এবং পরিবহন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ডিবেটিং সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। এর আগে শিক্ষার্থীদের গাছ লাগানোর অ্যাসাইনমেন্ট এবং হাতে-কলমে ব্যবসায়িক শিক্ষা দিতে বাস্তবভিত্তিক মেলা ও উৎসবভিত্তিক শিক্ষণ পদ্ধতি চালুর মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।