Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ১,৫২০ ইয়াবা ও ২ কেজি গাঁজা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই ১০, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় র‍্যাব-৮-এর পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫২০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের টেংরাখালী গ্রামের রুস্তম সিকদারের ছেলে নাজমুল সিকদার (২৬) এবং ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের গোচরা গ্রামের মন্নান হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন (৪৫)।

র‍্যাব-৮ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। বিকেল পৌনে ৬টার দিকে নাজমুল সিকদারের বাড়িতে অভিযান চালিয়ে একটি শোকেজের ওপর রাখা প্লাস্টিকের বয়ামের ভেতরে থাকা আটটি নীল রঙের জিপার প্যাকেট থেকে ১ হাজার ৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫৬ হাজার টাকা। এ ঘটনায় নাজমুলকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

একই দিন সন্ধ্যা ৭টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসী গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

র‍্যাব-৮-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু জাফর মিয়া বলেন, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাকেরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে র‍্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।