Nabadhara
ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জিয়া পরিবারের সরকার হারিয়ে যায় না, বারবার ফিরে আসে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী 

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞান ও মেধার বিকাশ ঘটাতে হবে। কারণ আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে।

শনিবার (১১ জুলাই) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের প্রথম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “তারেক রহমান, বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত সরকারগুলোর যে গৌরবোজ্জ্বল বৈশিষ্ট্য রয়েছে, তা আমাদের শাসনামলেও ধরে রাখতে হবে। বিগত সরকার তাদের নানা কর্মকাণ্ডের কারণে দেশ ছেড়ে পালিয়েছে এবং রাজনৈতিকভাবে হারিয়ে গেছে। কিন্তু জিয়া পরিবারের সরকার কখনো হারিয়ে যায় না, তারা জনগণের ভালোবাসায় বারবার ফিরে আসে।”

বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মৃধা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং নির্মাণাধীন একাডেমিক ভবনের কাজ পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।