গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বরিশাল সফর উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ জুলাই তাঁর সফর সফল করতে শনিবার সন্ধ্যায় উপজেলার ২ নম্বর বার্থী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলার কটকস্থল এলাকার এলাহী হাইওয়ে রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু। প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম কাজল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বরিশাল উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান।
সভায় আরও বক্তব্য দেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা শরীফ সাহাবুব হাসান, বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার, যুগ্ম আহ্বায়ক ছাদী মীর, এস এম দেলোয়ার হোসেন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ইসহাক স্বন্যামত, জব্বার হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারা সার্বিক প্রস্তুতি গ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সফর উপলক্ষে বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করা হয় এবং সফল কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

