Nabadhara
ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে গৌরনদীতে আবুল হোসেন মিয়ার উদ্যোগে ২ হাজার গেঞ্জি বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জুলাই ১২, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে গৌরনদীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সফরকে ঘিরে রোববার (১২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও দুই হাজার গেঞ্জি বিতরণ করা হয়।

 

এ কর্মসূচির উদ্যোগ নেন বরিশাল সদর উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল হোসেন মিয়া।

 

তিনি গৌরনদী উপজেলার ভূরঘাটা, ইল্লা, বার্থী, টরকী, গৌরনদী সদর, মাহিলারা ও বাটাজোর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দুই হাজার গেঞ্জি বিতরণ করেন। গেঞ্জিগুলোতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সংবলিত লোগো ছিল।

এ সময় আলহাজ্ব আবুল হোসেন মিয়া বলেন, “আগামীকাল সোমবার আমাদের প্রাণপ্রিয় নেতা, জনগণের আস্থার প্রতীক তারেক রহমান বরিশাল সফরে আসছেন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আমরা দুই হাজার গেঞ্জি বিতরণ করেছি। এটি শুধু একটি পোশাক নয়, বরং তারেক রহমানের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও অঙ্গীকারের প্রতীক।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে সফল করতে দলীয় নেতাকর্মীরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী সফরসঙ্গী হবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।