Nabadhara
ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাবিপ্রবি উপাচার্যের শোক

জাবিপ্রবি প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য।

রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে পাঠানো এক শোকবার্তায় উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় উল্লেখ করা হয়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উপাচার্য বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের রাজনৈতিক অঙ্গনের একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও সম্মানিত ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র, সাংবিধানিক চর্চা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন এবং বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

শোকবার্তায় উপাচার্য উল্লেখ করেন, একজন সদালাপী ও সাদা মনের মানুষ হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক প্রজ্ঞা ও রাষ্ট্রচিন্তা সর্বমহলে প্রশংসিত ছিল। তাঁর মৃত্যু জাতীয় রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে মরহুমের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউস দান এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।