দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত চার শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস)।
সোমবার (১৩ জুলাই) দুপুর ২টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জমিদাতা সদস্য আবদুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিএস-এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. কামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মুনসুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবদুস সোবাহান মল্লিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আবু সালেহ খোকন এবং লেবুখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সামিম সিকদার।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোসা. সারমিন আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ জয়, সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান মল্লিক, মো. জহিরুল ইসলাম হাওলাদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান। পরে চার শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

