Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ‘প্রাণ সংহতি’ সম্মাননা পেলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

মালিকানাবিহীন কুকুর, বিড়াল এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণী নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদান রাখায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা ভূমি অফিসে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় তার হাতে একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী, সদস্য আল মনজির, মাসুদ হাসান, কাউছারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, “ইয়াসীন সাদেক কলাপাড়ায় যোগদানের পর থেকেই বন্যপ্রাণী সংরক্ষণে আন্তরিকতা দেখিয়েছেন। বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধারে তিনি সবসময় আমাদের সহযোগিতা করেছেন। তার এ অবদান আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।”

সম্মাননা পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ছোটবেলা থেকেই পশুপাখি ও গাছপালার প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। তবে এই সম্মান আমি অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যদের উৎসর্গ করছি। তারাই আমাকে এ কাজে অনুপ্রাণিত করেছেন।”

তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ইতোমধ্যে কলাপাড়ায় ১৬টি মহিষের লড়াই বন্ধ করা হয়েছে এবং বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসে অবমুক্ত করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের নির্দেশনায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশে একটি অ্যানিমেল শেড নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে কুয়াকাটায় একটি অ্যানিমেল মিউজিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।