Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জবিতে ‘Women in Leadership: Breaking Barriers, Building the Future’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের উদ্যোগে ‘Women in Leadership: Breaking Barriers, Building the Future’ শীর্ষক একটি অনুপ্রেরণামূলক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার সুমি।

আলোচনায় ব্যাংকিং, হিসাববিজ্ঞান, পুঁজিবাজার, করপোরেট গভর্ন্যান্স, ট্যাক্সেশন, উন্নয়ন এবং বিভিন্ন পেশাগত খাতের সফল নারী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাঁরা নিজেদের কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম, সাফল্য এবং নেতৃত্বের পথে নানা চ্যালেঞ্জ মোকাবিলার গল্প তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

বক্তারা বলেন, নারীর নেতৃত্ব বিকাশে আত্মবিশ্বাস, অধ্যবসায়, সততা এবং আজীবন শেখার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিকূলতাকে শক্তিতে পরিণত করে ব্যক্তি, সমাজ ও কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তাঁরা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশেষ করে ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে মডারেটর, অতিথি বক্তা এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার গঠনে সহায়তা করার আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া বিভাগের শিক্ষার্থী তিথী সমাদ্দার বলেন, “এ ধরনের সেমিনার আমাদের ক্যারিয়ারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এতে আমরা শিখতে পারি কীভাবে বিভিন্ন বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হয়। ভবিষ্যতেও এমন ক্যারিয়ার-সহায়ক আয়োজন আরও হবে বলে আশা করি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।