মোঃ উজ্জ্বল রহমান,ঝালকাঠি প্রতিনিধি
বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজুর রহমানের নেতৃত্বে শহরের চাঁদকাঠি এলাকা থেকে ফায়ার সার্ভিস মোড় হয়ে কলেজ মোড় পর্যন্ত এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সমাবেশের লিফলেট বিতরণ করা হয় এবং তাদের সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১৮ জুলাই (শনিবার) দুপুর ২টায় বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ‘বরিশাল বিভাগীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান উপস্থিত থাকার কথা রয়েছে।

