Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে নানা আয়োজনে পালিত হলো রথযাত্রা উৎসব

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে বরিশালের গৌরনদীতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে গৌরনদী পৌরসভা, মাহিলাড়া সরকার মঠ, দক্ষিণ বিল্বগ্রাম, সরিকলসহ উপজেলার বিভিন্ন স্থানে এ উৎসব অনুষ্ঠিত হয়। এর মধ্যে দক্ষিণ বিল্বগ্রামে সবচেয়ে বড় পরিসরে রথযাত্রার আয়োজন করা হয়।

দক্ষিণ বিল্বগ্রাম রথযাত্রা আয়োজক কমিটির উপদেষ্টা সঞ্জয় কুমার দে জানান, নয়দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে সকালে পূজা-অর্চনা, ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে আলোচনা সভা শেষে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হান্নান শরিফ। বক্তব্য দেন দক্ষিণ বিল্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন, বিএনপি নেতা খবির উদ্দিন সিকদার এবং পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল হালদার।

সন্ধ্যায় এক হাজার প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন ভক্তরা। আয়োজকরা জানান, নয়দিনব্যাপী কর্মসূচির মধ্যে লীলা কীর্তন, ভাগবত আলোচনা, বিশেষ ধর্মীয় অনুষ্ঠান এবং উল্টো রথযাত্রার আয়োজন রয়েছে।

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সজল সরকার বলেন, বিগত বছরের তুলনায় এবার আরও বড় পরিসরে এবং শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা উদযাপন করা সম্ভব হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, উপজেলার দুটি স্থানে বৃহৎ পরিসরে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানগুলো নির্বিঘ্ন করতে পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।