Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ

কুবি প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রধান ফটক থেকে গোলচত্বর পর্যন্ত এ কফিন মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জুলাইয়ের শহীদদের লাল সালাম’, ‘শহীদ আবু সাঈদকে লাল সালাম’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া। তিনি বলেন, “গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। প্রায় ১,৪০০ জন শহীদ এবং ৩৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই এখনো কষ্ট ভোগ করছেন।”

তিনি আরও বলেন, “খুনি হাসিনা, ডিজিএফআই, এনএসআই এবং সংশ্লিষ্ট সব ব্যক্তিকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে আওয়ামী লীগকে দলীয়ভাবে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট দল বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশ আবারও রক্তাক্ত হতে পারে।”

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।