Nabadhara
ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের তাৎক্ষণিক হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মেয়ের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না—এ মর্মে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ারি ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, মনিয়ারি ইউনিয়নের গুলিয়া গ্রামের মো. আব্দুল ওহাব তার ১৬ বছর বয়সী মেয়ে মোছা. ছামিয়া আক্তারের বিয়ের আয়োজন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

অভিযানকালে কনের বয়স যাচাই করে বাল্যবিবাহের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা মো. আব্দুল ওহাবকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার বিষয়ে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব নাঈম এবং আত্রাই থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি একটি মেয়ের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে এবং দেশের প্রচলিত আইনে এটি শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিবাহের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। আত্রাই উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।”

তিনি সচেতন নাগরিকদের বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।