কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক শিক্ষাদান পদ্ধতির বিকাশ এবং একাডেমিক মানোন্নয়নের লক্ষ্যে সাত দিনব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং ফর টিচার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ২৪ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষক অংশ নিয়েছেন। তাদের মধ্যে ২৬ জন প্রভাষক, তিনজন সহকারী অধ্যাপক এবং একজন সহযোগী অধ্যাপক রয়েছেন।
অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সুনাম ধরে রাখতে শিক্ষকদের গবেষণামুখী, যুগোপযোগী ও শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান নিশ্চিত করতে হবে। এআই, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস)

