Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আবিদ হাসান, মানিকগঞ্জ
জুলাই ২৩, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আবিদ হাসান, মানিকগঞ্জ

বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি। সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি, মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, এনডিসিসহ মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”।

সভায় মন্ত্রী আফরোজা খানম বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সারাদেশে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের পর্যটনকে বিশ্বদরবারে তুলে ধরতে দেশীয় কৃষ্টি-সংস্কৃতিনির্ভর প্রদর্শনীর আয়োজন করা হবে। একই সঙ্গে জেলা পর্যায়েও একযোগে দিবসটি উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি অংশীজনদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রস্তুতকৃত টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) প্রচার করা হবে। এছাড়া বিদেশি দূতাবাসের অতিথিদের সম্মানে লাইভ কুকিং শো ও রান্না প্রতিযোগিতার আয়োজন করা হবে, যেখানে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশৈলী আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।