Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে স্ট্রোকে ফেনীর প্রবাসীর মৃত্যু

ফেনী প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

মালদ্বীপে স্ট্রোকে মো. শেখ ফরিদ (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় সময় রাত ১০টার দিকে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শেখ ফরিদ ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের নশা মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে যান শেখ ফরিদ। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে দ্রুত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

নিহতের স্বজন ও মালদ্বীপ প্রবাসী বাপ্পি জানান, শেখ ফরিদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন। শেখ ফরিদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা। একই সঙ্গে পরিবারের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।