সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
গণভোটের রায় এবং ২০২৪ সালের জুলাইয়ের গণহত্যা মামলার রায় বাস্তবায়নের দাবিতে ফেনীর সোনাগাজীতে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় সোনাগাজী পৌর চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্ট শহীদ চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি এস. এম. বদরুদ্দোজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরু উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা, পৌর জামায়াতের আমির মাওলানা কালিম উল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি মহসিন ভূঞা এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ সরকার।
বক্তারা তাঁদের বক্তব্যে গণভোটের রায় ও ২০২৪ সালের জুলাইয়ের গণহত্যা মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়ে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
সমাবেশে জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

