Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে এসএসসি ও দাখিলে কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার জামালপুর কলেজ মাঠে জামালপুর কলেজ গভর্নিং বডির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার ও সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু।

কলেজের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম ও সহযোগী অধ্যাপক নাজমুন নাহারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন প্রমুখ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন মো. সামসুল আলমের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।