Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে ফরিদপুরে প্রীতি ফুটবল ম্যাচ

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে ফরিদপুরের প্রত্যন্ত এলাকায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের তালতলা মাঠে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ খেলায় প্রিমিয়ার সিমেন্টের এএম দল ২-১ গোলের ব্যবধানে বিএম দলকে পরাজিত করে।

খেলা শেষে প্রিমিয়ার সিমেন্টের জোনাল ইনচার্জ মো. তরিকুল ইসলাম তারিক ও নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল খানসহ উপস্থিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় অতিথিরা বলেন, গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের বিনোদনের সুযোগ তুলনামূলকভাবে কম। তাই গ্রাম পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন একদিকে যেমন মানুষকে নির্মল আনন্দ দেয়, অন্যদিকে যুব ও তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ ও বিপথগামিতা থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।