Nabadhara
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউটে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউটের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ। তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের এ+ ও এ গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য নবম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বৃত্তি চালুর ঘোষণা দেন। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং শ্রেণি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

তিনি বলেন, নিয়মিত উপস্থিতি ও শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ না করলে শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া বিদ্যালয়ের বিভিন্ন স্থানে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন, ছাত্রীদের হয়রানি প্রতিরোধে ‘জেন্ডার সেল’ গঠন এবং পরীক্ষার্থীদের মেধার ভিত্তিতে তিনটি ভাগে বিভক্ত করে বিশেষ নজরদারির আওতায় আনার পরিকল্পনার কথাও জানান বিদ্যালয়ের সভাপতি।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও নিয়মিত পাঠদানের মাধ্যমে বিদ্যালয়টিকে কোটালীপাড়া উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে অভিভাবক, শিক্ষক ও সুধীজনদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আক্তার দাড়িয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।