Nabadhara
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে গণধর্ষণ ও ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি 
আগস্ট ২৩, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে গণধর্ষণের একটি মামলায় দুইজনকে এবং অন্য একটি ধর্ষণ মামলায় আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

পাবলিক প্রসিকিউটর এডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন জানান, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর এলাকার এক নারীকে গণধর্ষণের অভিযোগে সুমন মোল্লা ও ওসমান বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে বলা হয়, ওই নারী আগুন নামের এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২০২৪ সালের ১৭ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকায় যান। দীর্ঘ সময় ধরে প্রেমিকের সঙ্গে যোগাযোগ না হওয়ায় আসামিরা তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে আসে। পরে শহরের ভাটিলক্ষীপুর এলাকার একটি বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ২১ অক্টোবর কোতোয়ালি থানায় মামলা হয়। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হয়।

একই দিনে একই আদালতে আরেকটি ধর্ষণ মামলার রায়ে রাসেল মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি কোতোয়ালি থানার আইকন গ্রামের সিরাজ মন্ডলের ছেলে।

এ মামলায় বলা হয়, ২০২৩ সালের ২৬ নভেম্বর রাসেল মন্ডল তাম্বুলখানার এক কিশোরীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন ভিকটিমের বাবা কোতোয়ালি থানায় মামলা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।