Nabadhara
ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করতে গাজীপুরের কালীগঞ্জে দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে তুমলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বর্তমান এডহক কমিটির দাতা সদস্য মো. আল-আমিন দেওয়ানের হাতে ক্রীড়া সামগ্রীগুলো তুলে দেন।

এ সময় তুমলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য শিখা বেগম, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম। ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে বিদ্যালয়গুলোতে খেলাধুলার পরিবেশ তৈরিতে ইউনিয়ন পরিষদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ে পর্যাপ্ত ক্রীড়া সামগ্রীর অভাব ছিল। ইউনিয়ন পরিষদের এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলায় আরও আগ্রহী করবে এবং তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।