Nabadhara
ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে যুবদলের নতুন কমিটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া, বিক্ষোভ-ঝাড়ু মিছিলের বিপরীতে আনন্দ মিছিল

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কমিটি বাতিলের দাবিতে একাংশ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে। অন্যদিকে, নতুন কমিটির সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে জাকির আলম মিলনকে সভাপতি, মিজানুর রহমান লাল মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, মো. সাইদুর রহমান খানকে সহ-সভাপতি, মো. জাহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক, মো. মাইনুল ইসলাম সোহেলকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. কালাশ তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পর বিকেলে উপজেলার নতুন বাজার এলাকায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন পদবঞ্চিত অংশের নেতাকর্মীরা। তারা নতুন কমিটিতে ত্যাগী নেতাদের বঞ্চিত করার অভিযোগ তোলেন।

যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভু বলেন, বিতর্কিত ব্যক্তিদের দিয়ে গঠিত কমিটি বাতিল করতে হবে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

অন্যদিকে, নতুন কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে বিকেল ৬টার দিকে কমিটির সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীদের বাধার মুখে তারা পিছু হটেন বলে জানা গেছে।

এদিকে, নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুমকি উপজেলা যুবদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।