বুটেক্স প্রতিনিধি
দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশের ১৫তম কাউন্সিলের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সভায় নতুন সম্মানীয় পৃষ্ঠপোষক ও উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১৫ আগস্ট আইটিইটির সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের মহাসচিব প্রকৌশলী এএসএম হাফিজুর রহমান নিক্সন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন কমিটিতে দুইজন সংসদ সদস্যকে সম্মানীয় পৃষ্ঠপোষক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন—প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি, এমপি এবং প্রকৌশলী মাহবুব হাকীম, এমপি।
এছাড়া নয় সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—প্রকৌশলী মাহবুব-ই রাব্বানী, ড. প্রকৌশলী আনোয়ার হাসান নূর, প্রকৌশলী মাহবুবার রহমান, অধ্যাপক ড. প্রকৌশলী এএনএম আহমেদ উল্লাহ, প্রকৌশলী মো. সামছুজ্জামান, সিআইপি, প্রকৌশলী নাসির উদ্দিন মিঞা, প্রকৌশলী আবদুস সোবহান, সিআইপি, অধ্যাপক ড. প্রকৌশলী জুলহাস উদ্দিন এবং প্রকৌশলী দেওয়ান সাইফুল আলম মাসুদ।
নতুন সম্মানীয় পৃষ্ঠপোষক ও উপদেষ্টা কমিটি গঠনের মাধ্যমে দেশের টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

