Nabadhara
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইয়াবা, এস্কাফ ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ২, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল সদর পৌরসভার আলাদাতপুর এলাকা থেকে ইয়াবা, এস্কাফ ও গাঁজাসহ সাকিব আল সালমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আলাদাতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিব আল সালমান ওই এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মুন্সি আলমগীরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নড়াইলের উপপরিচালক গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল থেকে ডিএনসির পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে সাকিব আল সালমানের বাড়িতে অভিযান চালানো হয়। পরে রাত ৮টার দিকে তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, এস্কাফ নামীয় কোডিন ফসফেট মিশ্রিত ১০০ মিলিলিটার মাদকদ্রব্য, ১০ গ্রাম গাঁজা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি জানান, ইয়াবা ট্যাবলেটগুলো সাকিব আল সালমানের বসতঘরের খাটের ড্রয়ার থেকে এবং অন্যান্য মাদকদ্রব্য তার প্যান্টের পকেট থেকে উদ্ধার করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব আল সালমান প্রায় এক বছর ধরে যশোর থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এনে নড়াইলে বিক্রি করার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি নিজেও মাদক সেবন করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার মাছের ঘেরের ব্যবসা রয়েছে। তিনি বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।

ডিএনসির উপপরিচালক গোলক মজুমদার বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাকিব আল সালমানের বিরুদ্ধে পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে মঙ্গলবার রাতেই নড়াইল সদর থানায় মামলা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।