Nabadhara
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার মাদক উদ্ধার, আটক ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সুজন মন্ডল (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে ৪৭ বিজিবির জামালপুর বিওপির একটি টহলদল সীমান্তসংলগ্ন জামালপুর কান্দিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সুজন মন্ডলকে আটক করা হয়। আটক সুজন মন্ডল জামালপুর কান্দিরপাড়া এলাকার কিনার মন্ডলের ছেলে।

অন্যদিকে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে একই ব্যাটালিয়নের পশ্চিম ধর্মদাহ বিওপির একটি টহলদল পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ ও ৩ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, পৃথক অভিযানে উদ্ধার করা মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।