Nabadhara
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারী নিহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় অজ্ঞাত একটি মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম (৫০) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাছের আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মালেকা বেগম লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা চওড়াটারী গ্রামের আলম মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মালেকা বেগম একটি টেলিভিশন কাঁধে নিয়ে কাউনিয়া বাসস্ট্যান্ড থেকে মাছের আড়ৎ এলাকায় যান। পরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় তিস্তাব্রিজের দিকে দ্রুতগতিতে ছুটে যাওয়া একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালেকা বেগমকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর মোটরসাইকেল চালকও হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নেন। পরে ওই নারীর মৃত্যুর খবর জানতে পেরে তিনি হাসপাতাল থেকে সটকে পড়েন বলে জানা গেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মোটরসাইকেল ও চালককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।