Nabadhara
ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘হেয় করতেই অপপ্রচার’, আলফাডাঙ্গায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেয়ামত হোসেন পারভেজ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা সদর বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে নেয়ামত হোসেন পারভেজ বলেন, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। তিনি আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের কঠিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন বলেও দাবি করেন তিনি।

রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিকবার কারাবরণ এবং পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন পারভেজ।

তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর যে রাজনৈতিক ও সামাজিক অবস্থান তৈরি হয়েছে, তাতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ওই মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তাঁকে আলফাডাঙ্গার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের কাছে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে তিনি তাঁর রাজনৈতিক সহযোদ্ধা ও আলফাডাঙ্গাবাসীর প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

নেয়ামত হোসেন পারভেজ বলেন, ‘কোনো কুচক্রী মহলের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই।’

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। প্রকৃত ঘটনা তুলে ধরতে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতাও কামনা করেন যুবদলের এ নেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।