Nabadhara
ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় জোড়া মামলায় ১৫ আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামে মারামারি ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দলিলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শৈলকুপা থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর দলিলপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ শৈলকুপা থানায় পৃথক এজাহার দায়ের করে। পরে মামলা দুটি রুজু করা হয়। মামলা নম্বর ৬ ও ৭, সেপ্টেম্বর ২০২৬।

মামলা দুটির তদন্ত ও আইনগত পদক্ষেপের অংশ হিসেবে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবির মোল্লার দিকনির্দেশনায় পুলিশ দলিলপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে দুটি মামলার এজাহারভুক্ত ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দলিলপুর গ্রামের মো. আতিয়ার শেখ (৬০), মো. সাজ্জাদ শেখ (৩৫), মো. শাহিন শেখ (৪০), মো. আজিজুল হাকিম (২৪), হাফিজ মোল্লা (৩৭), মো. সাহেব আলী (৫৫), রাজিব আহম্মেদ (২২), মো. আমিন জোয়ার্দ্দার (২৩), মো. সাজ্জাদ জোয়ার্দ্দার (৬২), মো. জসিম মন্ডল (২৮), আকরাম বিশ্বাস (২৭), মো. শাকিল গাজী (২৪), মো. আব্দুল লতিফ (৬৫), নায়েব আলী মন্ডল (৩৯) ও শেখ (২৯)।

শৈলকুপা থানার ওসি মো. হুমায়ূন কবির মোল্লা জানান, গ্রেপ্তারকৃত সব আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলিলপুর গ্রামে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।