ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ নাতে রাসুল (সা.) সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিরাতুন্নবী (সা.) উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মো. হাফিজুর রহমানের প্রধান অতিথিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মামুন উর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, অধ্যক্ষ ফরিদুল হক, শেখ নেয়ামুল করিম ও ড. ফয়জুল হক।
সিরাতুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায়ী সাইফুল ইসলাম বাবু।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ নাতে রাসুল (সা.) পরিবেশন করেন বরিশালের ঐতিহ্যবাহী হেরার রশ্মি শিল্পীগোষ্ঠী এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ, ঝালকাঠি জেলা শাখার শিল্পীরা। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

