Nabadhara
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে: ফেনীতে কৃষিমন্ত্রী

ফেনী প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

‘কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে’—এমন মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ।

আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীর ফুলগাজীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জনসভাস্থল ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘এ সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। বহু বছর পর জনগণের ভোটে এ সরকার নির্বাচিত হয়েছে। আমরা সবাই কৃষকের ঘরে জন্মগ্রহণ করেছি। এ দেশের ৭৫ শতাংশ মানুষ কৃষক। এরপরও কৃষকের উন্নয়ন হচ্ছে না কেন?’

তিনি বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কৃষক ন্যায্য দাম পেলে তার অর্থনৈতিক সক্ষমতা বাড়বে, আর কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।

জনসভাস্থল পরিদর্শনের সময় ফেনী জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক আতিক উল্যাহ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, গ্রামবিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।