Nabadhara
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির মতবিনিময় সভা

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাসুদুল হক। সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মো. আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আফসার আলী।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সদস্যরা অংশ নেন। এ সময় কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়েও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

সভা শেষে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান পরিচালনা ও সংগঠনের কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি মো. আব্দুল ওয়াহেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।