Nabadhara
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য আল-আমিন গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়নের ইউপি সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন শাখার সভাপতি আল-আমিন তালুকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছুয়াখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ তার কয়েকজন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, আল-আমিন তালুকদার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তিনি এলাকায় বড় ধরনের ইয়াবা কারবারি হিসেবে পরিচিত। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর রাতে তিনি টিয়াখালী এলাকায় ইয়াবার একটি চালান নিয়ে আসেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।

ওসি জানান, ওই রাতেই পশ্চিম বাদুরতলী গ্রামে অভিযান চালিয়ে আল-আমিনের সহযোগী হিসেবে পরিচিত চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০২ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।