Nabadhara
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের চৌগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের ঢালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—ফুলসারা ঢালীপাড়ার আরিফুল ইসলামের ছেলে আবু হুরায়রা (২) এবং একই পরিবারের অপর এক শিশু (২)।

পরিবার সূত্রে জানা গেছে, সবার অগোচরে শিশু দুটি হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে চলে যায়। পরে কোনো একসময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন। পরে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়।

একই পরিবারের দুই শিশুর আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।