Nabadhara
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী বিআরটি উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা খাতুন ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া গ্রামের মো. চান মিয়ার স্ত্রী। ইয়াছিন তাদের ছেলে।

নিহতের স্বামী মো. চান মিয়া জানান, ময়মনসিংহের মুক্তাগাছায় গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে রোববার বিকেলে তারা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। আলম এশিয়া পরিবহনের একটি বাসে করে টঙ্গী স্টেশন রোড এলাকায় বিআরটি উড়ালসড়কে এসে তারা নামেন। পরে আয়েশা, ইয়াছিন ও আরজিনা পাশের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা কাভার্ডভ্যানের চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা খাতুন ও তার ছেলে ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। আহত আরজিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।