Nabadhara
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহ থেকে আটক

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রানীচাপুর গ্রামের হত্যা মামলায় দুই আসামিকে ময়মনসিংহ থেকে আটক করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ঢাকা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—আনোয়ার হোসেন (২৮) ও শফিকুল ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২৮ জন আহত হন। আহতদের মধ্যে মো. আব্দুল কদ্দুসের ছেলে মো. শাহ আলমগীর (২৩)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার কুর্মিটোলা সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দেওয়ার পর রাতে দুটি মামলা নথিভুক্ত করা হয়। এর মধ্যে একটি হত্যা মামলা।

তিনি বলেন, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আনোয়ার হোসেন ও শফিকুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ঢাকা বাইপাস এলাকা থেকে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা এসআরবির সহযোগিতায় আটক করেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে আটক দুজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় নেত্রকোনা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।