শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী অশ্বিনী সেবাশ্রম শ্রীপাট গঙ্গাচন্নার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে কপিল কৃষ্ণ মণ্ডলকে সভাপতি, সঞ্জীবন গাইনকে সাধারণ সম্পাদক এবং শংকর ঢালীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে অশ্বিনী সেবাশ্রম প্রাঙ্গণে শত শত মতুয়া ভক্তের উপস্থিতিতে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
সেবাশ্রমের কার্যক্রম আরও গতিশীল করা, সার্বিক উন্নয়ন এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনে উপস্থিত মতুয়া প্রতিনিধিদের পূর্ণ সমর্থনে সর্বসম্মতিক্রমে কপিল কৃষ্ণ মণ্ডলকে পুনরায় সভাপতি, সঞ্জীবন গাইনকে সাধারণ সম্পাদক এবং শংকর ঢালীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

