Nabadhara
ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ

Link Copied!

আশরাফুজ্জামান, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যক্রম পুরাতন নিজস্ব ভবনে ফিরিয়ে নেওয়ার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার কাতুলী গ্রামের পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হাফিজার মেম্বার, এনামুল মাস্টার, সুলতান মিয়া, আব্দুর রশিদ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, একসময় কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম কাতুলী গ্রামের নিজস্ব ভবন থেকেই পরিচালিত হতো। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম কিশোরগাড়ী এলাকায় স্থানান্তর করা হলে কাতুলীর পুরাতন ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, পরিষদের কার্যক্রম দূরে স্থানান্তরের কারণে কাতুলীসহ আশপাশের এলাকার মানুষকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাশিয়াবাড়ীতে যেতে হচ্ছে। এতে বিশেষ করে বয়স্ক, নারী ও অসুস্থ ব্যক্তিদের ভোগান্তি বেড়েছে।

স্থানীয়রা জানান, কাতুলী ও আশপাশের এলাকার অনেক বাসিন্দাকে পরিষদের বিভিন্ন কাজে প্রায় ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাশিয়াবাড়ীতে যেতে হয়। সেখানে গিয়ে চেয়ারম্যান বা সদস্যদের অনুপস্থিত পেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় দিনভর অপেক্ষা করেও প্রয়োজনীয় সেবা না পেয়ে বাড়ি ফিরতে হয় বলে অভিযোগ তাদের।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা। অথচ পরিষদের কার্যক্রম দূরে থাকায় স্থানীয়দের সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও এর স্থায়ী সমাধান হয়নি।

সমাবেশ থেকে জনসাধারণের দুর্ভোগ বিবেচনায় কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম কাতুলী গ্রামের পুরাতন নিজস্ব ভবনে পুনরায় স্থানান্তরের দাবি জানানো হয়। একই সঙ্গে পুরাতন ভবনটি সংস্কার করে দ্রুত সেখানে পরিষদের কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

স্থানীয়দের দাবি, পুরাতন ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুনরায় চালু হলে কাতুলীসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে এবং তারা সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।