Nabadhara
ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবিতে এআই-রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টার্নশিপে ১৭ হাজার টাকা ভাতার আশ্বাস

জাবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

শিল্পখাতের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ডেটা সায়েন্স অ্যান্ড এআই, স্ট্যাটিস্টিকস ও রোবটিক্স—এই তিনটি নতুন বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইন্টার্নশিপ নীতিমালা তৈরি করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাঠালে শিক্ষার্থীরা মাসে ১৭ হাজার টাকা করে ইন্টার্নশিপ ভাতা পেতে পারেন বলে জানিয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

শনিবার (৩ অক্টোবর) জাবিপ্রবিতে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে ইন্টার্নশিপ ভাতার বিষয়ে ইউজিসি সদস্য বলেন, “বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম ইউজিসির গবেষণা নীতিমালায় নিশ্চিত করা হয়েছে যে, গবেষণা ফান্ডের ২৫ শতাংশ সরাসরি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।”

তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইন্টার্নশিপ নীতিমালা প্রণয়ন করে ইউজিসিতে জমা দিলে শিক্ষার্থীরা মাসে ১৭ হাজার টাকা করে ইন্টার্নশিপ ভাতা পাওয়ার সুযোগ পাবেন।

এ সময় যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে জাবিপ্রবিতে ডেটা সায়েন্স অ্যান্ড এআই, স্ট্যাটিস্টিকস ও রোবটিক্স বিভাগ চালুর বিষয়ে ইউজিসির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপ নিয়ে কাজ করতে আগ্রহী শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা করছে। ইনোভেশন ফান্ড হিসেবে বাজেটে ৫০০ কোটি টাকা এবং ক্রিয়েটিভ ইকোনমিতে ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের ইনোভেশন বা স্টার্টআপের ক্ষেত্রে আগে ১৫ শতাংশ কর দিতে হতো, যা কমিয়ে শূন্য শতাংশ করা হয়েছে। বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী তরুণদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ‘থার্ড ল্যাঙ্গুয়েজ’ কোর্স চালুর উদ্যোগের কথাও জানান ইউজিসি সদস্য। প্রথম ধাপে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে এ কোর্স চালু হতে যাচ্ছে, যার মধ্যে জাবিপ্রবিও রয়েছে বলে তিনি জানান।

এ ছাড়া ‘আইসিটি স্কিলস উইথ এআই’, এথিক্স, সিভি লেখা ও চাকরির সাক্ষাৎকার দেওয়ার মতো মৌলিক অন-জব ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য বা গুজবে বিভ্রান্ত না হয়ে শিক্ষার্থীদের অর্থ মন্ত্রণালয়, আইসিটি বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটের নিয়মিত আপডেট অনুসরণ করার এবং সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।