Nabadhara
ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নজরুল একাডেমীর শতবর্ষ উৎসব ২৫-২৬ ডিসেম্বর, চলছে প্রস্তুতি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ত্রিশাল সরকারি নজরুল একাডেমীর শতবর্ষ উদযাপন উপলক্ষে চলছে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে শনিবার দুপুরে নজরুল একাডেমী রোডে শতবর্ষ উদযাপন কমিটির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উদযাপন কমিটি। সভায় উৎসবের প্রস্তুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরেন আয়োজকেরা।

বক্তারা বলেন, নজরুল একাডেমী এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক। শতবর্ষ উদযাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটির গৌরবময় ইতিহাস ও অর্জন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।

আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর নজরুল একাডেমী মাঠে এ উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন উদযাপন কমিটির নেতারা।

মতবিনিময় সভায় বক্তব্য দেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্যসচিব মশিউর রহমান দীপক, প্রচার উপকমিটির আহ্বায়ক অধ্যাপক বজলুল করিম শাহীন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, বেলাল উদ্দিন সরকার, আব্দুল্লাহ আল শিহাব ও কামাল হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।